সংবাদদাতা, জামুড়িয়া,
জলাশয় থেকে উদ্ধার হল মৃত সদ্যজাত শিশুর দেহ । মঙ্গলবার দেহটি উদ্ধার হয় কেন্দ্রা ফাঁড়ির পরাশিয়া শান্তিকুটির এলাকা থেকে ।
সূত্রে জানা যায় এ দিন সকাল বেলায় জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ি-র অন্তর্গত পড়াশিয়া শান্তি কুটির এলাকায় একটি জোড়ের জলে ভাসতে দেখা যায় একটি সদ্যজাত শিশু-র দেহ ।
পড়াশিয়া আদিবাসী পাড়ার কিছু মানুষ সকাল বেলায় মাঠে কাজ করতে যাওয়ার সময় শিশুর দেহটি দেখতে পায় । এর পরে বিষয়টি জানাজানি হতেই স্থানীয়রা পুলিশে খবর দেয় ।
পুলিশ এসে জলাশয় থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় । বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

