কলকাতায় জওহরলাল নেহরু রোড ও পার্কস্ট্রীটের সংযোগস্থলে নেহেরু মূর্তির পাদদেশ এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য, আবদুল মান্নান, অমিতাভ চক্রবর্তী, সন্তোষ পাঠক, অজিতেশ পান্ডে,মানস ব্যানার্জি, মহম্মদ আসফাক, শাদাব খান সহ কংগ্রেস ও যুব আই,এন,টি,ইউ,সি র নেতৃবৃন্দ।
একজন স্বাধীনতা সংগ্রামী ও প্রধানমন্ত্রী হিসেবে নেহেরুজীর উজ্জ্বল গৌরবময় ভূমিকা স্মরণ করে নেতৃবৃন্দ তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর মূর্তিতে মাল্যদান ও বক্তব্য রাখেন। এর পর এ,আই,সি,সি র কর্মসূচী অনুযায়ী জন জাগরণ অভিযান শুরু হয়। নেতৃবৃন্দ সহ সহস্রাধিক কর্মী নিয়ে মিছিলটি ধর্মতলায় মেট্রো চ্যানেলের কাছে সমাপ্ত হয়।


