নিজস্ব প্রতিবেদক, শ্যামপুর।
আজ দুপুর দুটো নাগাদ শ্যামপুর -2নম্বর ব্লকের অন্তর্গত বারগ্রাম অঞ্চলের মৌলা- নিমদাঁড়ী গ্রামে সাতটি সাপ সহ প্রচুর পরিমানে তাবিজ, মাদুলি ও পাথর উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় ওই গ্রমের পরিবেশ বন্ধু পতিত পাবন বাজানী সহয়তায়। ওই গ্রমের বাসিন্দা সত্যজিৎ দাস দুপরে হঠাৎ লক্ষ করেন দুই জন ব্যক্তি সাপ, তাবিজ, মাদুলি, পাথর নিয়ে গ্রামের মানুষদের ভুল বুঝিয়ে প্রচুর পরিমানে অর্থ উপার্জন করছে।
তৎক্ষণাৎ পতিত পাবন বাজানীর সাথে যোগাযোগ করে সত্যজিৎ দাস ।
পতিত পাবন বাজানী ,সত্যজিৎ দাস ,পার্থপ্রতিম মন্ডল , লব মন্ডল ,অকুমার মন্ডল ও গ্রামবাসীদের সহযোগীতায় সাপুরেদের আটকে রেখে বন দপ্তরকে খবর দেওয়া হয়।
সাথে সাথে উপস্থিত হয় পরিবেশ কর্মী প্রশান্ত সাঁতার, শিবনাথ সামন্ত, তমাল বারুই প্রমুখ।
বন দপ্তরের কর্মীরা এসে অক্ষত অবস্থায় সাপগুলিকে উদ্ধার করে এবং গ্রামবাসীদের পরিবেশ সচেতনতা ও কুসংস্কারের বিরুদ্ধে বার্তা দিয়ে যায় ।
এই ভাবেই দিকে দিকে পৌঁছে যাক পরিবেশ সচেতনতার বার্তা , দূর হোক কুসংস্কার ।



