ওয়াটার ক‍্যারিয়ার কর্মবন্ধুদছর সভা,উলুবেড়িয়া

--------------------------------------------------



হাওড়া জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এর অধীন জেলাসহ আর, আই দপ্তরে (ওয়াটার ও ক্যারিয়ার সুইপার) 'কর্মবন্ধুরা' অফিসে গ্রুপ ডি কর্মচারী না থাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস খোলা , জল ঝাট দেওয়া, মিউটেশন কেস জমা নেওয়া, কেস কম্পিউটারে বা খাতায় এন্ট্রি করা, কাগজপত্র গুছিয়ে রাখা ,নোটিশ বিলি করা, আর আই এর তদন্তকার্যে ও খাজনা আদায় সাহায্য করা, এক অফিস থেকে অন্য অফিসে চিঠি বয়ে নিয়ে যাওয়া এবং দুয়ারে সরকার এর মতো গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ কাজগুলো- গ্রুপ ডি কর্মচারীর মত  দায়িত্ব নিয়ে সকাল থেকে রাত্রি নটা পর্যন্ত কাজ করে। এই সমস্ত কাজ  দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে করে আসছে । ঝড়, জল, বাবা মা সন্তানের অসুখ উপেক্ষা করে  করে প্রতিদিন অফিসে উপস্থিত থাকে।


   দুঃখের বিষয় বেতন মাত্র মাসিক ৩০০০ টাকা। 2020 ROPA তে  সবার বেতন বাড়লো , সবার মুখে হাসি ফুটল- কিন্তু এদের ভাগ্যে শিকে ছিড়লো না। এখনো এই পরিবার গুলোকে অর্ধাহারে অনাহারে দিন কাটাতে হয়।
  এই পরিস্থিতিতে হাওড়া জেলার (ওয়াটার ক্যারিয়ার সুইপার) কর্মবন্ধুরা  গুরুত্বপূর্ণ কতগুলি দাবি নিয়ে ইতিমধ্যে উলুবেড়িয়া এস ডি এল আর ও হাওড়া ডি এল আর ওর কাছে নিকট ডেপুটেশন দিয়েছে। কিন্তু এখনো কোনো সুরাহা না মেলায় আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে- ২০শে নভেম্বর উলুবেড়িয়া বাজারপাড়ায় একটি সভা অনুষ্ঠিত হয় । 
্ভা
য় 


উপস্থি
ত ছিলেন ওয়াটার ক্যারিয়ার সুইপার ইউনিয়নের রাজ্য সভাপতি, সমর মাঝি ও এই ইউনিয়নের জেলা সংগঠক নিখিল বেরা । আগামী ডিসেম্বর মাসের মধ্যে প্রতিটি ব্লকের বিএলআরও অফিসে ডেপুটেশন দেওয়ার  এবং বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে- সংগঠনকে সুসংগঠিত করতে, ইউনিয়নের হাওড়া জেলা সম্মেলনের সিদ্ধান্ত হয়।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...