ইসিএলের মাধবপুর কোলিয়ারি-তে চুরি



সংবাদদাতা, অন্ডাল : 

ফের ইসিএলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় । মঙ্গলবার ঘটনাটি ঘটে সংস্থার কাজোড়া এরিয়ার মাধবপুর (11 নম্বর‌ ) কোলিয়ারি-র কাঁটা ঘরে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে ইসিএলের কাজোড়া এরিয়ার মাধবপুর কোলিয়ারির কাঁটা ঘরে চুরির ঘটনা ঘটে ।


 দামি বেশ কিছু সরঞ্জাম ও যন্ত্রাংশ চুরির পাশাপাশি দুষ্কৃতীরা নষ্ট করে দেয় কম্পিউটার ও সিসিটিভি । মঙ্গলবার সকালে চুরির ঘটনাটি প্রকাশ্যে আসে । এদিন সকালে কর্মী-রা কাঁটা ঘরের 6 টি রুমের তালা ভাঙ্গা অবস্থায় দেখেন । কোলিয়ারির ম্যানেজার বিশ্বজিৎ মন্ডল জানান কি চুরি গেছে তা এখনই বলা সম্ভব নয় । চুরি যাওয়া সামগ্রিক ও সরঞ্জামের তালিকা তৈরি করা হচ্ছে । দুষ্কৃতীরা কাঁটা ঘরের কম্পিউটার ও সিসিটিভি নষ্ট করেছে বলে বিশ্বজিৎবাবু জানান । 
কর্মরত নিরাপত্তাকর্মী অজিত রাম বলেন বড় এলাকা পর্যাপ্ত গাড়ি নেই তাই সব জায়গার নজরদারিতে অসুবিধা হয় । এই সুযোগকে দুষ্কৃতীরা কাজে লাগিয়েছে বলে মত অজিতবাবুর । উল্লেখ্য গত মাসের 22 তারিখ মদনপুর কোলিয়ারি-র গোডাউনে ও চুরির ঘটনা ঘটে । কয়েকদিনের ব্যবধানে ফের চুরির ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে কোলিয়ারি এলাকায় ।  খবর পেয়ে ঘটনাস্থলে যায় অন্ডাল থানার পুলিশ । এখন তো শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...