
হাওড়া,,,,, বাবু হক,,,,,
হাওড়া জেলার বাগনান থানার বাঙালপুর মহিলা বিকাশ কেন্দ্রে, প্রয়াত হরীপাল মঞ্চ ও প্রয়াত শ্রীকান্ত অধিকারী নগরে,রূরাল মেডিকেল প্র্যাক্টিশনার্স এ্যাসোসিয়েশন এর বাগনান এক নম্বর ব্লক কমিটির পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হয় আজকে মঙ্গলবার তিরিশ নভেম্বর।
সম্মেলনের অনুষ্ঠান সময়সূচিতে পর্যাক্রমে বর্ণাঢ্য বাইক মিছিল বাঙালপুর মহিলা বিকাশ কেন্দ্র থেকে প্রস্তাবিত লাইব্রেরী এলাকায়, সংগঠনের পতাকা উত্তোলন, স্মরণ বেদীতে মাল্যদান,নীরাবতা পালন, ডাঃ নর্মান বেথুন এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে অতিথি বরণ, উদ্বোধনী সঙ্গীত, সম্পাদকীয় প্রতিবেদন পাঠ, হিসাব পেশ, প্রতিবেদনের উপর সদস্য সদস্যদের আলোচনা, উপস্থিত অতিথিদের আলোচনা বক্তব্য, সম্পাদকের জবাবী ভাষণ, সভাপতি কমিটির সদস্যদের তালিকা প্রকাশ করেন, পর্যবেক্ষক কমিটি ঘোষণা ও আলোচনা করেন, সভাপতির বক্তব্যদিয়ে পঞ্চম সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। চিকিৎসা পণ্য নয়, চিকিৎসা মানুষের অধিকার,, এই চেতনায় নিজেকে উন্নীত করব সহ আরো নয়টি বিষয়ে শপথ নিলেন উপস্থিত একশো তিরিশ জন প্রতিনিধি মহিলা ও পুরুষ চিকিৎসক। আগামী কর্মসূচি রূরাল মেডিকেল লাইব্রেরী গড়ে তোলা,চৌঠা মার্চ গ্রামীণ চিকিৎসক দিবস পালনে রক্ত দান শিবির দিয়ে অন্যান্য অনুষ্ঠান করা,বিকল্প মেডিকেল শিক্ষা পাঠ্যক্রম শুরু করা,থ্যালাসেমিয়া স্কিনিং ক্যাম্প আরো বেশি বেশি করে এলাকায় এলাকায় আয়োজন করা সহ আরো কয়েকটি কর্মসূচি ঘোষণা করা হয়।
বাগনান এক নম্বর ব্লকের পঞ্চম সম্মেলনে উপস্থিত ছিলেন পর্যাক্রমে রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ শাসমল ও সহকারী সাধারণ সম্পাদক বিপ্লব মল্লিক, পর্যবেক্ষক সুশীল মাজি ও অশোক হাইত, হাওড়া জেলার সভাপতি ও সহকারী সম্পাদক শক্তি রঞ্জন প্রামাণিক,অতীন্দ্র ভক্ত, আমতা ও জগৎ বল্লভপুর ব্লকের সম্পাদক পিযুষ বড়াল ও দীপঙ্কর সামুই সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

