বাগনান, হাওড়া,
মোদি সরকারের তিনটি কালা কৃষি আইন প্রত্যাহারের ঘোষণাকে ঐতিহাসিক কৃষক আন্দোলনের জয় বলে ঘোষণা করে বাগনানে আজ(১৯/১১/২০২১)মিছিল করল এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের বাগনান লোকাল কমিটি।
এই মিছিলে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা কমিটির সম্পাদিকা মিনতি সরকার সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলের পাশাপাশি বাগনানের গুরুত্বপূর্ণ গঞ্জে সংক্ষিপ্ত পথসভা আয়োজন করা হয়। এই পথসভায় বক্তব্য রাখেন দলের জেলা সম্পাদিকা মিনতি সরকার, জেলা কমিটির অন্যতম সদস্য নিখিল বেরা,সরোজ মাইতি ও বাগনান লোকাল কমিটির সদস্য সেখ মহঃ মাসুদ। প্রসঙ্গত উল্লেখ্য যে আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরু নানকের জন্মদিনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনটি কালা কৃষি আইন বাতিলের ঘোষণা করেছেন। এবং আন্দোলনরত কৃষকদের আন্দোলন প্রত্যাহার করে পুনরায় মাঠে ফিরে যেতে আহ্বান করেছেন। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে নিখিল বাবু জানিয়েছেন যে, সংযুক্ত কিষান মোর্চার নেতৃত্বে দীর্ঘ দেড় বছর ধরে যে মরণপণ আন্দোলন এই ঘোষণার মধ্য দিয়ে আজ তা সফল হয়েছে।
এরই পাশাপাশি সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্ব জানিয়েছেন যে শুধু প্রধানমন্ত্রীর ঘোষণা নয়, সংসদে এই তিনটি কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত এই ঐতিহাসিক কৃষক আন্দোলন চলবে।"এই আন্দোলনে জনগণকে সামিল হওয়ার আহ্বান তিনি জানান। সেই সঙ্গে00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 আরও00000000 জানিয়েছেন যে এই ঐতিহাসিক কৃষক আন্দোলন থেকে শিক্ষা নিয়ে রেল-বিদ্যুৎ-শিক্ষার বেসরকারীকরণ ও জাতীয় শিক্ষানীতি -২০২০ বাতিলের দাবিতে আন্দোলনে সামিল হওয়ার জন্য জনগণের কাছে আহ্বান রেখেছেন।


