পুলিশি হস্তক্ষেপে বন্ধ হলো বিক্ষোভ সমাবেশ




মোহাম্মাদ সানাউল্লা,লোহাপুর: 

ত্রিপুরায় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর অবমাননা, মসজিদ ,মাদ্রাসা ও মুসলিমদের উপর আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। ওয়াল ইন্ডিয়া ইমামস কাউন্সিলের উদ্যোগে ও পপুলার ফ্রন্টের সহযোগিতায় শুক্রবার বিকেলে বিক্ষোভ-সমাবেশটি আয়োজিত হয় নলহাটি দু'নম্বর ব্লকের লোহাপুর কাঁটাগড়িয়া মোড়ে।বিক্ষোভ সমাবেশে দাবি তোলা হয় ,সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ করতে হবে। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে ।আহত ব্যক্তিদের অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা ও ক্ষতিপূরণ দিতে হবে ।মসজিদ ,মাদ্রাসা ও ঘর বাড়িতে যেভাবে আক্রমণের ফলে যে ক্ষয় ক্ষতি হয়েছে তার ক্ষতি পূরণ দিতে হবে। এই দাবিগুলি নিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করার কিছু ক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যায়।

 জানা গেছে আয়োজকদের পক্ষ থেকে প্রশাসনিক অনুমতি নেওয়া হয়নি।ফলে নলহাটি থানার লোহাপুর ফাঁড়ির পুলিশের হস্তক্ষেপে সমাবেশটি বন্ধ করে দেওয়া হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...