দুরারি ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি।দীর্ঘ রোগ ভোগের পর বুধবার রাত্রি ১টা ২৫মিনিট নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁর দেহ নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শ্যামপুর এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন।
দীর্ঘ দিন মঞ্জু দেবী শ্যামপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্ব সামলেছেন।
তাঁর মরদেহ শ্যামপুর এক পঞ্চায়েত সমিতির সামনে নিয়ে এসে শ্রদ্ধা নিবেদন করেন, বর্তমান শ্যামপুর ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি নাসরিন সেখ,শ্যামপুর দুই ব্লকের সভাপতি জুলফিকার আলি মোল্লা ,কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু পুরকাইত, মন্দিরা মণ্ডল, প্রশান্ত দাস, জেলা পরিষদের কর্মাই শ্রীধর মণ্ডল, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রশান্ত মণ্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শ্যামপুর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে থেকেও শেষ শ্রদ্ধা নিবেদন করা হয় প্রয়াতা নেত্রীকে।
শ্রদ্ধা নিবেদন করেন মঞ্জুদেবীর গুনমুগ্ধ সাধারণ মানুষ জন।
পরে শেষকৃত্য সম্পন্ন হয়।






