বিধ্বংসী আগুন মালদার মানিকচক থানার নুরপুর গ্রামে। আগুন ঘিরে আতঙ্ক এলাকায়।
এখনও পর্যন্ত দমকলের কোন ইঞ্জিন আসে নি। স্থানীয় একটি তুলার কারখানাতে এই আগুন লাগে । প্রাথমিক অনুমান পুলিশের শর্টসাকির্ট থেকে এই আগুন। কারখানাতে আগুন নেভানোর কোন ব্যবস্থা নেই। কারখানার পাশে বসতবাড়ি রয়েছে। আগুনের লেলিহান শিখায় এখনও পর্যন্ত আটটি বাড়ি পুড়ে গেছে। তুলা কারখানার মালিকের নাম মহঃ রাজু। আনুমানিক ৩০লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী তাঁর।