বিশ্বনবী দিবস উপলক্ষে সম্প্রীতি সভা, বাগনান



নিজস্ব প্রতিবেদক,বাগনান। 


 বিশ্বনবী দিবস উদযাপন হলো বাগনানে, হাওড়া জেলার বাগনান জাতীয় সড়কের ধারে লাইব্রেরী মোড়ে দুদিন ব‍্যাপী অনুষ্ঠিত হলো বিশ্বনবী দিবস,



 শনিবার প্রথম দিনে স্বেচ্ছায় রক্তদান শিবির ও দুস্থ ব‍্যাক্তিদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। রবিবার দ্বিতীয় দিনে এক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়, সম্প্রীতি সভায় উপস্থিত ছিলেন বাগনান খানকাহ শরীফের পীর সাহেব সৈয়দ আতেফ আলী শাহ আল কাদেরী,বৌদ্ধ ধর্মগুরু ড,অরুনজ‍্যোতি মোহাথীর,



স্বামী পরমানন্দজী মহারাজ, খ্রিস্টান ধর্মগুরু ফাদার সজ্ঞীব কুমার দাস, শিখ ধর্মগুরু সর্দার সরনজিৎ সিং, বাগনান 1নং পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস,সহসভাপতি নয়ন হালদার, 



বাগনান কলেজের পরিচালন সমিতির সভাপতি মানষ দাস,কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিক পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান,বাগনান বিশ্বনবী দিবস উদযাপন কমিটির সভাপতি সৈয়দ মুজিবুর রহমান, সম্পাদক সেখ সামসুজ্জামান, কোষাধ্যক্ষ নবাব মল্লিক, সহ আরো অনেকে।



 আজকের সভায় সকল বক্তা তাদের মূল‍্যবান বক্তব্যে বিশ্বশান্তি, সৌভাতৃত্ব,ও শান্তির জন্যে সকলেই এক এবং ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন সকলেই।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...