10 দফা দাবিতে বামেদের স্মারকলিপি



সংবাদদাতা, অন্ডাল : 

10 দফা দাবিতে অবস্থান কর্মসূচি করে বিডিওর হাতে দাবি সনদ তুলে দিল বামেরা । শুক্রবার সকাল 10 টা থেকে 12 টা পর্যন্ত বামেদের এই কর্মসূচী হয় অন্ডাল বিডিও অফিসের সামনে ।


শুক্রবার অন্ডাল বিডি অফিসের সামনে সিপিআইএম পার্টির দামোদর অজয় (সাউথ-নর্থ ) এরিয়া কমিটির পক্ষে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় । চলে দশটা থেকে বারোটা পর্যন্ত দু'ঘণ্টা । উপস্থিত ছিলেন সংগঠনের নেতা পরেশ মন্ডল, অঞ্জন বক্সী সহ অন্যরা । অবস্থান-বিক্ষোভ এর পরে তাদের প্রতিনিধি দল 10 দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন অন্ডাল ব্লক এর সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ্ত বিশ্বাস-এর হাতে । সংগঠনের পক্ষে অঞ্জন বক্সী জানান কেন্দ্রের ভুল নীতির ফলে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ভোজ্য তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে যার ফলে নাভিশ্বাস অবস্থা জনগণের । 


অবিলম্বে মূল্যবৃদ্ধিতে রাশ টানার পাশাপাশি চাষীদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, এনআরইজিএস প্রকল্পে 100 দিনের পরিবর্তে দুই'শ দিনের কাজের গ্যারান্টি, শ্রমিক স্বাথে চারটি শ্রম কোড বাতিল সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে দলবাজি বন্ধ করার দাবিতে এ দিনের কর্মসূচি বলে জানান তিনি ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...