ওয়েলফেয়ার পার্টির সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষ্যে আজ মালদা জেলার চাঁচল-২ নং ব্লকের অন্তর্গত ধানগাঢ়া-বিষণপুর অঞ্চলের বুদ্ধিজীবিদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সম্পাদক মুহা: শাহজাহান আলী, জেলা সভাপতি মোঃ ইউসুফ আলী,জেলা সম্পাদক জানিউল ইসলাম,জেলা কমিটির সদস্য ডঃ শ্যামল চন্দ্র দাস, ব্লক সভাপতি রফিকুল ইসলাম, ফ্র্যাটারনিটি মুভমেন্ট এর মালদা জেলা সভাপতি আমিনুল ইসলাম সহ স্থানীয় অন্যান্য নেতৃত্ব।
এদিন বেশ কিছু ব্যাক্তি ওয়েলফেয়ার পার্টিতে যোগদান করেন এবং অনেকেই আগামীদিনে পার্টিতে যোগ দান করবেন বলে স্থানীয় নেতৃত্ব জানান।



