বন্যার জল নামতেই বেরিয়ে এসেছে রাস্তার কঙ্কালসার চেহারা। খানাখন্দে ভরা রাস্তা। কোথাও আবার বড় বড় গর্ত। বৃষ্টির জলের স্রোত রাস্তার ওপরের পিচের আস্তরণ তুলে ফেলেছে।
শ্যাওড়াবেড়িয়া থেকে ঝিখিরা যাওয়ার রাস্তার এখন এমনি চিত্র।ডিভিসির জলে প্লাবিত হয় উদয়নারায়নপুর ও আমতা-২ নং ব্লকের বিস্তীর্ণ এলাকা।৬ দিন পর থেকে আস্তে আস্তে জল জমতে শুরু করেছে আমতা এলাকা থেকে।
এখনো পর্যন্ত ডুবে রয়েছে অধিকাংশ গ্রামের ঘরবাড়ি। রাস্তার উপর থেকে জল নামতেই বেরিয়ে আসছে কঙ্কালসার চেহারা।আমতা-২ নং ব্লকের গ্রামের রাস্তার গুলোই এখন এমনই চেহারা দেখা যাচ্ছে।ভাঙা জায়গা থেকে এখনো বইছে জল।শ্যাওড়াবেড়িয়া ঝিখিরা রাস্তা দিয়ে নিত্যদিন কয়েক হাজার মানুষের যাতায়াত। জলের তোড়ে ভেঙে যাওয়ায় এখন চলাচল অযোগ্য হয়ে পড়েছে। ফলে সমস্যায় পড়ছে কয়েক হাজার মানুষ।
বাইট সেখ আলোমগীর ও সুভাষ কোলে
স্থানীয় বাসিন্দা, আমতা