মিউজিক মেডিটেশনের ওয়ার্কশপ পূর্ব বর্ধমানের রথতলায়



কল্যাণ দত্ত : পূর্ব বর্ধমান 

বর্ধমান শহরের কাঞ্চননগর রথ তলায় কঙ্কালেস্বর মন্দির সংলগ্ন গোবিন্দ ধামে এসেছিলেন মিউজিক মেডিটেশন খ্যাত শারদ  বাবা এবং গায়কী মাতা। প্রধানত মিউজিক মেডিটেশনের ওয়ার্কশপ এর জন্যই প্রচারে এসেছিলেন তারা এমনটাই জানান উদ্যোক্তারা। আগত সকলকে অবগত করা হয় মেডিটেশন এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলি । মিউজিক মেডিটেশনের মাধ্যমে মানুষের বিভিন্ন রোগ নিরাময় হয়। মানুষ যখন অতিরিক্ত ডিপ্রেশনের মধ্যে থাকে কিংবা অতিরিক্ত চিন্তায় থাকে, রাত্রে ঘুম হয় না তখন তার প্রয়োজন মিউজিক মেডিটেশন।



 এক্ষেত্রে শাস্ত্রীয় সংগীতের মাধ্যমে মেডিটেশন করে থাকেন বলেই জানালেন  শারদ বাবা এবং গায়কী মাতা।। মেডিটেশন অর্থাৎ ধ্যান- ব্যায়াম করা খুবই প্রয়োজন। এই মুহূর্তে অতিরিক্ত পরিমাণে ওষুধ বা অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে রোগ বাড়ছে। তাই প্রয়োজন প্রাকৃতিক, আধ্যাত্বিক যোগাযোগ।এমনটাই জানান তাঁরা। এই করোনা পরিস্থিতির মধ্যে সচেতনতা বার্তা ছড়িয়ে দেন। 



তারা নিজেদের ব্র্যান্ডের মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করেন আগত সকলকে। একইসঙ্গে শিশুদের হাতে দুর্গাপুজো উপলক্ষ্যে তুলে দেন খাবারের প্যাকেট। গোবিন্দধামে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শরদ শিল্পী শারদ বাবা এবং গায়কী মাতা, ডক্টর অশোক কুমার বৈরাগী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...