নিজস্ব সংবাদদাতাঃ
হুগলী জেলার আকুনির আলহাজ্জ্ব মাওলানা শহিদুল্লাহ মোল্লা সাহেব ইন্তেকাল করেন ২১অক্টোবর রাত ১টা ৩০ মিনিটে। ইন্না-লিল্লা-হি ওয়া ইন্না-ইলাইহি র-জিয়ূন।
মরহুমের শুভানুধ্যায়ীদের কাছে তাঁর রুহের মাগফিরাত ও মর্যাদা বৃদ্ধির জন্য পরিবারের পক্ষ হতে আবেদন জানানো হয়েছে। ইনি ছিলেন আলহাজ্জ্ব হজরত মাওলানা মুফতি আনসার আলী মুল্লা সাহেব (রহঃ)-এর বাল্য বন্ধু এবং শিক্ষা জীবনে চলার সাথী এবং দুই প্রতিষ্ঠানের অর্থাৎ মাদ্রাসা কাসেমুল উলুম এবং খাদীজাতুল কুবরা গার্লস মিশনের প্রিয় ব্যক্তি।
সেই কারণেই দুই শিক্ষা প্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে এসেছে। তাই উক্ত দুই প্রতিষ্ঠানের পক্ষে অর্থাৎ হাওড়ার বাগনান থানার পশ্চিম বাইনানে অবস্থিত মাদ্রাসা কাসেমুল উলুম ও
খাদীজাতুল কুবরা গার্লস মিশন তাঁর পরিবারের জন্য দুআ করে আল্লাহ্ যেন সবরে জামিল দান করেন । আমিন।সুম্মা আমিন।
,


