দলীয় সংগঠনকে আরও গণমুখী ও শক্তিশালী করতে অনলাইন সদস্যসংগ্রহ অভিযানে নামছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া । আজ হাওড়া জেলার উলুবেড়িয়াতে ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদিকদের মুখোমুখি হন পার্টির রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান।তিনি বলেন,বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গন আদর্শ শূন্যতায় ভুগছে।বিকল্প রাজনৈতিক দল হিসেবে মূল্যবোধ ভিত্তিক রাজনৈতিক দল হিসাবে ওয়েলফেয়ার পার্টির আবির্ভাব। একটি দলের জনসাধারণের মধ্যে গ্রহণযােগ্য হওয়ার জন্য একটি শক্তিশালী প্রতিশ্রুতিবদ্ধ সদস্যসংখ্যা তথা কর্মীবাহিনী থাকা অপরিহার্য।তাই আমাদের দলে আরও প্রতিশ্রুতিবদ্ধ সদস্যের প্রয়োজন । আগামী দিনে আমাদের দলকে আরও শক্তিশালী করার জন্য সারা দেশব্যাপী পার্টি প্রাথমিক সদস্যসংগ্রহ অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে । উক্ত প্রচারাভিযানের শিরােনাম : " মূল্যবােধ ভিত্তিক রাজনীতির লক্ষ্যে ওয়েলফেয়ার পার্টিতে যােগ দিন "। তারই সঙ্গে তিনি আরো কেন্দ্র এবং রাজ্য সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেন।
এদিন পার্টির জেলা সভাপতি সেখ সিরাজ আলী,এই প্রচারাভিযানের মধ্য দিয়ে আমাদের লক্ষ্য থাকবে- পর্যাপ্ত পরিমাণ প্রাথমিক সদস্য সংগ্রহ করা। সু-সংগঠিত কর্মীবাহিনী গড়ে তোলার চেষ্টা চালানো হবে । সংগঠনে সমস্ত সম্প্রদায়ের ব্যাক্তিদের অংশগ্রহণ সুনিশ্চিত করা হবে । এই সদস্যসংগ্রহ প্রচারাভিযান মূলতঃ ১ লা অক্টোবর থেকে ৩১ শে অক্টোবর ২০২১ পর্যন্ত চললেও এটি ধারাবাহিক ভাবে চলতে থাকবে এবং অনলাইন ফর্ম পূরণের মধ্য দিয়ে যে কেউ সদস্য হতে পারবেন ।
এছাড়া এদিন উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক আবু তাহের আনসারী,শাহাজাদী পারভীন,মানোয়ারা খাতুন,জেলা সভাপতি সেখ সিরাজ আলী,জেলা সম্পাদক মাহফুজুর রহমান মোল্লা,সেখ মুজাহিদ রহমান সহ অন্যান্য নেতৃত্ব।

