গান্ধী জয়ন্তী উদযাপন



সংবাদদাতা, অন্ডাল : 

রবিবার সন্ধ্যায়  ন্যাশনাল কোল্ডফিল্ড সিটিজেন ফোরাম নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত হল গান্ধী জয়ন্তী । অনুষ্ঠানটি হয় ও উখরার মাধাইগঞ্জ রোডের পাশে একটি ভবনে । উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান সুমিত বন্দোপাধ্যায়, স্বর্ণালী দে, আইনজীবী চন্দন বন্দ্যোপাধ্যায়, উখড়া পুলিশ আউটপোস্ট আধিকারিক নাসরিন সুলতানা সহ অন্যরা । 


অনুষ্ঠানের সূচনা হয় মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে । এরপর গান্ধীজীর প্রিয় "রঘুপতি রা ঘব রাজা রাম" গানটি সকলে সমবেত সুরে গায় সংগঠনের সদস্যরা ।


 গান করেন উখরা পুলিশ আউট পোস্টের আইসি নাসরিন সুলতানা । গান্ধীজীর জীবন,আন্দোলন, মতবাদের উপর আলোচনা করেন উপস্থিত অতিথিরা ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...