সংবাদদাতা, অন্ডাল :-
এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য । শনিবার ঘটনাটি ঘটে কাজোড়া মোড় সংলগ্ন পরিতক্ত লছিপুর কোলিয়ারির ম্যাগাজিন ঘরের সামনে । মৃতের পরিচয় জানা যায়নি ।
শনিবার সকালে কাজোড়া মোড় সংলগ্ন ইসিএলের লছিপুর কোলিয়ারির ম্যাগাজিন ঘরের সামনে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় । স্থানীয়দের কাছে থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ ।
দেহটি উদ্ধার করে পাঠানো হয় ময়না তদন্তে । যে জায়গা থেকে দেহটি উদ্ধার হয় সেখানে আগে ছিল ইসিএলের কাজোরা এরিয়ার লছিপুর কোলিয়ারি ।
বেশ কয়েক বছর আগে কোলিয়ারিটি বন্ধ হয়ে যায় । সেটি পরিত্যক্ত ঘোষণা করে ইসিএল । স্থানীয় পঞ্চায়েত সদস্য শম্ভু যাদব জানান পরিত্যক্ত এই জায়গাটিতে স্থানীয় বাসিন্দারা সাধারণত আসেন না । মৃতব্যক্তি স্থানীয় নন বলে জানান তিনি । ঘটনার তদন্ত শুরু হয়েছে । মৃতে পরিচয় জানার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর ।


