দুর্গা পূজার মেলায় ফুচকা খেয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আঠারো জন,

 দক্ষিন দিনাজপুর, রবিবারঃ 

 দুর্গা পূজার মেলায় ফুচকা খেয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আঠারো জন।  দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার মহাবারি গ্রাম পঞ্চায়েতের কল্যাণী সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে দশমীর দিন বসেছিল মেলা।  আসে পাশের বেশ কয়েকটি গ্রামের হিন্দু মুসলিমরা এই মেলাতে আসে।  মেলাতে বসেছিল ফুচকার দোকান। 









 মেলাতে যারা ফুচকা খেয়েছে  ,  শনিবার থেকে প্রায় প্রত্যেকের পেট ব্যাথা, বমি, পায়খানা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। রবিবার দিন বেশ কয়েকজন ভর্তি হয়েছে। বেশ কিছু শিশু সহ এযাবত ১৮ জন রশিদপুর হাসপাতালে চিকিৎসাধীন ।  এর মধ্যে ৪ জন শিশু । এরা  মুরাদপুর, ইলাসপুর, গোবিন্দপুর, কুষকারি,  নিখরিপারা, সহাপুকুর গ্রামের বাসিন্দা ।   ব্লক স্বাস্থ্য আধিকারিক পুলকেশ সাহা বলেন , পরিস্থিতি নিয়ন্ত্রণে , প্রত্যেকের সু চিকিৎসা চলছে। এলাকায় মেডিক্যাল টিম কে পাঠানো হয়েছে।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...