বিশ্বনবী দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় একাধিক অনুষ্ঠান,
আজ বিশ্ব নবী দিবস।
সমস্ত মুসলিম সমুদয় পুরো বিশ্বের এই দিনটাকে খুব শ্রদ্ধা দিয়ে পালন করেন। বিশ্ব নবী দিবস’ উপলক্ষে মঙ্গলবার জগাছা থানার উনসানি এলাকায় এক পথপরিক্রমায় মাধ্যমে নবী দিবস অনুষ্ঠানের পালন করা হয়।
ডোমজুড় থানার অন্তর্গত বাঁকড়া পথপরিক্রমার মাধ্যমে নবী দিবস পালন করা হয়। মঙ্গলবার সকালে এই পথপরিক্রমায় অংশ নেন প্রায় হাজার খানেক মানুষ। পুরো হাওড়া উনসানি এলাকা জুড়ে পালিত হল হজরত মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জন্ম দিবস নবী দিবস।
উনসানি এবং বাঁকড়ার একাধিক এলাকায় মুসলিম সম্প্রদায়ের মানুষজন পদযাত্রার মাধ্যমে বিশেষ দিনটি উৎসাহের মধ্য দিয়ে পালন করেন।
এই পথপরিক্রমায় উনসানি থেকে গরপা পর্যন্ত পৌঁছায়। অন্যদিকে বাঁকড়া কবর পাড়া থেকে বাঁকড়া দুতলা মোড়ে পথপরিক্রমা পৌঁছায়।
শুধু হাওড়া সদরে নয়, হাওড়া গ্রামীণ এলাকায় বাউড়িয়া, সাঁকরাইল, নলপুর ও উলুবেড়িয়া এই দিনটি পালন করা হল খুব শ্রদ্ধা সহকারে।
উলুবেড়িয়ার গঙ্গারামপুর হতে বৃষ্টিকে উপেক্ষা করে বহু মানুষ জৌলুস বার করছ উলুবেড়িয়ার ওটি রোড ধরে উলুবেড়িয়া মহকুমা শাসকের অফিস পর্যন্ত অনুষ্ঠিত হয়।



