রাস্তার ধারের নয়নজুলি থেকে অজ্ঞাতপরিচয়ের এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল‍্য

বাবাই সূত্রধর, দক্ষিণ দিনাজপুর;


 রাস্তার ধারের নয়নজুলি থেকে অজ্ঞাতপরিচয়ের এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য পুরো এলাকায়।ঘটনাটি ঘটেছে শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নারই ৫১২ নম্বর জাতীয় সড়কের পাশের ।



পুলিশ সূত্রে জানা গিয়েছে,শুক্রবার দুপুরে নারই এলাকার জাতীয় সড়কের ধারের নয়নজুলিতে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ দেখতে পায় পথ চলতি মানুষেরা।এরপর ঘটনারস্থলে ভিড় জমতে থাকে।বিষয়টি নিয়ে গঙ্গারামপুর থানায় খবর পৌঁছালে পুলিশ ঘটনার স্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে।বর্তমানে মৃত ব্যক্তির নাম পরিচয় জানার তদন্ত শুরু করেছেন গঙ্গারামপুর থানার পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...