শারদ সম্মান প্রদান বারাসাত ১ নম্বর ব্লক, পঞ্চায়েত সমিতি ও দত্তপুকুর পুলিশ প্রশাসনের উদ্যোগে




সংবাদদাতা:

 বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সমিতি, বারাসাত ১ নম্বর ব্লক ও দত্তপুকুর পুলিশ প্রশাসনের উদ্যোগে শারদ সম্মান ২০২১ প্রদান করা হয়। বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সমিতি, বারাসাত ১ নম্বর ব্লক এবং  দত্তপুকুর পুলিশ প্রশাসনের প্রথম নেওয়া এই উদ্যোগকে বারাসাত ১ নং ব্লকের অধিবাসীরা কুর্নিশ জানান।  বিচারকদের মনোনীত তিনটি পুজো কমিটিকে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার তুলে দেওয়া হয় নবমীর দুপুরে।



 বিচারকরা ১৭৮ টা পুজো মণ্ডপ পরিক্রমা শেষে মহিলা পরিচালিত নেবাধুই মাঠপাড়া বলকা সংঘকে তৃতীয়, মহিলা পরিচালিত অরবিন্দপল্লী আর্দশ সংঘকে দ্বিতীয়, অগ্রনী বহুমুখী যুব সংস্থা এবং শিশু উদ্যান দুর্গাপূজা কমিটিকে প্রথম নির্বাচিত করেন। নবমীর দুপুরে বারাসাত ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মহ: আসাদ উদ জামান, বারাসাত ১ নং ব্লকের বিডিও সৌগত পাত্র, দত্তপুকুর পুলিশ প্রশাসনের পক্ষে আইসি শুভব্রত ঘোষ, বারাসাত ১ নং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দীপক দাস, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ হালিমা বিবি এবং উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ এই পুরস্কার তুলে দিলেন।


বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার অরিজিত দত্ত, অধ্যাপক নিরুপম আচার্য, বাচিকশিল্পী মৌসুমী হোসেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...