ভুল চিকিৎসায় মৃত্যু মালদা মেডিক্যাল কলেজেরই এক সাফাই কর্মীর




মালদা-
মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ‌ভুল চিকিৎসায় মৃত্যু মালদা মেডিক্যাল কলেজেরই এক সাফাই কর্মীর। প্রতিবাদে শনিবার বিকেলে বিক্ষোভ দেখান অন্যান্য সাফাইকর্মীরা। তাঁদের অভিযোগ, হাসপাতাল কর্মীর যদি ভুল চিকিৎসায় মৃত্যু হয়, তাহলে অন্যান্য রোগীদের কী অবস্থা হবে?‌ জানা গেছে, মৃতার নাম গীতা বাসফর(‌৫৬)‌। শহরের উত্তর বালুচর এলাকায় বাড়ি তাঁর। তিনি গলব্লাডার স্টনের সমস্যা নিয়ে মালদা মেডিক্যালে ভর্তি হন। এদিন দুপুরে তাঁর মাইক্রো সার্জারি হয়। 



শয্যায় দেওয়ার সময় সুস্থই ছিলেন তিনি বলে অভিযোগ পরিবারের। মিনিট কুড়ি বাদে দায়িত্বে থাকা এক নার্স একটি ইঞ্জেকশন দিতেই ছটফট করতে শুরু করেন তিনি। কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মেয়ে জ্যোতি বাসফর অভিযোগ করে বলেন, ‘‌আমরা ন্যায় বিচার চাই। দোষীর শাস্তি চাই।’‌

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...