দোকান নিয়ে দ্বন্দ্ব, চরম উত্তেজনা উখরা বাজারে




সংবাদদাতা, অন্ডাল (পশ্চিম বর্ধমান) : 

দোকান নিয়ে ভাড়াটিয়া ও মালিকের দ্বন্দ্বে মধ্যস্থকারী পঞ্চায়েত সদস্য কে হেনস্তার ঘটনায় উত্তেজনা ছড়াল বাজারে । পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । শনিবার ঘটনাটি ঘটে উখড়া বাজারে ।



খবর সূত্রে জানা যায় , উখড়া বাজারে এনএসবি রোডে গত 25 বছর ধরে ভাড়ায় একটি জুতোর দোকান রয়েছে কৌশল পারভিন নামে এক মহিলার । বর্তমানে দোকানটি দেখভাল করেন কৌশল দেবীর ছেলে জিয়াউদ্দিন । 

দোকানের মালিক এম,ডি রফিক । নিচে দোকান দোতালায় পরিবার নিয়ে থাকেন রফিক বাবু । কৌশল দেবী জানান ৮- মাস আগে দোকান ও ঘর সংস্কার করা নামে তিন মাসের জন্য দোকানটি বন্ধ রাখার কথা বলেন রফিক বাবু ।

 এই বিষয়ে দোকানদারের সাথে রফিক বাবুর একটি চুক্তিপত্র হয় । চুক্তি অনুযায়ী তিন মাস পর দোকান টি ফের ভাড়াটিয়াকে দোকান করার জন্য ফেরত দেওয়ার কথা উল্লেখ করা থাকে । কৌশল দাবীর অভিযোগ ঘর সংস্কারের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর দোকানের চাইতে গেলে রফিক বাবু চাবি দিতে অস্বীকার করেন । 


পুনরায় দোকান করতে গেলে 40 লক্ষ্য টাকা সেলামি (এককালীন নগদ) লাগবে বলে দাবি করেন রফিক বাবু । এরপর দোকান ফেরত পেতে ওই মহিলা ও তার ছেলে পুলিশ, চেম্বার অফ কমার্স ও স্থানীয় পঞ্চায়েত সদস্যের দ্বারস্থ হন । পঞ্চায়েত সদস্য শরণ সাইগল জানান কয়েকদিন আগে দু'পক্ষের উপস্থিতিতে ঠিক হয় দোকানটি সংস্কার করার জন্য 1 লক্ষ 11 হাজার টাকা ভাড়াটিয়া তার মালিককে দেবে । সেই সাথে মাসিক ভাড়া বর্তমানের 329 টাকা বেড়ে হাজার টাকা করে মালিক পাবে । এতে দু'পক্ষের সম্মত হয় । 

মীমাংসা অনুযায়ী শুক্রবার ভাড়াটিয়াকে চাবি ফেরত দেবার কথা ছিল দোকান মালিকদের । গতকাল ভাড়াটিয়া চাবি চাইতে গেলে তা দেয়নি দোকান মালিক । আজ শনিবার দোকানের জিনিসপত্র নিয়ে ভাড়াটিয়া এলে মালিকের লোকজন তাদের বাধা দেয় । 

এতে উত্তেজনা তৈরি হয় বাজারে । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পঞ্চায়েত সদস্য শরন সাইগল । দোকানের মালিক ও তার লোকজন তাকে ও শারীরিকভাবে হেনস্থা করেন বলে শরণ বাবু অভিযোগ করেন । এ খবর ছড়িয়ে পড়তেই শরন বাবুর অনুগামীরা ঘটনাস্থলে পৌঁছালে চরম উত্তেজনা তৈরি হয় । 

বাজার এর দোকানদার ও বাজার করতে আসা ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়ায় । পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । ভাড়াটিয়ার পক্ষে দাঁড়ায় ব্যবসায়ীদের সংগঠন চেম্বার অফ কমার্স । সংগঠনের সভাপতি মনোজ শরাফ জানান এইভাবে কাউকে উচ্ছেদ করা যায় না । 

চেম্বার অফ কমার্স ভাড়াটিয়ার পক্ষে আছে বলে জানান তিনি । শেষ পর্যন্ত পুলিশের উপস্থিতিতে দোকানের চাবি খুলে ভাড়াটিয়া জিনিসপত্র দোকানে রাখে ।  ঠিক হয় আপাতত দোকানের নতুন তালার চাবি থাকবে চেম্বার অব কমার্সের সভাপতির হেফাজতে । পরে সব পক্ষকে নিয়ে আলোচনায় বসে ঠিক হবে দোকানটির মালিকানার ভবিষ্যৎ বলে পুলিশ সূত্রে খবর ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...