মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিপর্যয় মোকাবিলায় সদা তৎপর রাজ্য প্রশাসন। মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতি নিয়ে উদয়নারায়াণপুর ব্লক অফিসে এক উচ্চপর্যায়ের জরুরি বৈঠক অনুষ্ঠিত হল।
বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী মাননীয় পুলক রায় মহাশয়,উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় ডাঃ নির্মল মাজি মহাশয়, প্রিন্সিপাল সেক্রেটারি মাননীয় মণীশ জৈন মহাশয়, হাওড়ার জেলশাসক মাননীয়া মুক্তা আর্য মহাশয়া, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার মাননীয় সৌম্য রায় মহাশয়, উদায়নারায়ান পুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় সমীর পাঁজা মহাশয় , জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় সিতানাথ ঘোষ মহাশয় সহ প্রশাসনের আধিকারিকরা।
বৈঠকে উপস্থিত হয়ে সামগ্রিক পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনা করলেন তার পরে এলাকা পরিদর্শন করলেন ।




