সুবল গোপ চোপড়া উত্তর দিনাজপুর ।
রংবাহারি ইলেকট্রনিক বাতির দাপটে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী মাটির প্রদীপ । কুমোর পাড়ায় আগের মতো আর উৎসাহ নেই মাটির প্রদীপ তৈরি করতে।কারণ, তাদের সামগ্রী বিক্রিতে ভাটা পড়েছে ।শুধু বিয়ে বারিতেই ব্যাবহার হয় মাটির প্রদীপ।
দিপাবলীতে এক সময় প্রত্যেকের বাড়িতে আলোয় ঝলমল করতো সর্ষে তেলে ভেজানো মাটির প্রদীপের আলো । মন্দিরের সামনে জ্বলতো ১৪ টি মাটির প্রদীপ ।যাকে বলা হতো চতুর্দশ দ্বীপ দান ।যা আজও পঞ্জিকায় পাওয়া যায় ।চোপড়া ব্লকের কালাগছ পাল পাড়ার প্রবীণ মৃত শিল্পী বাসুদেব পাল ও ভুটি ঝাড়ির শ্যামল পালরা জানান, বর্তমানে কাঁচা মাটির দাম বেড়ে যাওয়া বিক্রি কমে যাওয়া এবং রংবাহারি ইলেকট্রনিক বাতির দাপটে কদর কমেছে মাটির প্রদীপের ।
তাই তাদের ভবিষ্যৎ প্রজন্ম আর এই পেশায় পা রাখতে চান না ।
যার কারণে হয়তো কিছুদিনের মধ্যে মাটির প্রদীপ মাটির সাথেই বিলীন হয়ে যাবে । তারা মনে করেন এই মাটির কুটির শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য চাই সরকারি উদ্যোগ । চাই সরকারি সাহায্য । তা না হলে পুরনো প্রবাদ কথাটি অক্ষরে অক্ষরে পালন হবে ,তা হল -প্রদীপের নীচে অন্ধকার ।


