বর্তমানে প্রাকৃতিক দুর্যোগে, এমনকি বন্যা দুর্গত এলাকায় এক হাঁটু, কোথাও এক বুক জলে পেরিয়ে পোলিও খাওয়ানোর মতো রুটিন মাফিক করতে হচ্ছে । এই ঝুঁকিপূর্ণ কাজের জন্য আশা কর্মীরা সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় ভুগছে।
এই পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে কাজ করা সত্ত্বেও পশ্চিমবঙ্গের তথা হাওড়া জেলার বিভিন্ন ব্লকের আশাকর্মীরাদের কোথাও চার মাস কোথাও পাঁচ মাস বিশেষতঃ শ্যামপুর ব্লকের আশাকর্মীদের দীর্ঘ সাত মাসের উৎসাহ ভাতা এখনও বাকি আছে। উৎসাহ ভাতা বোনাস ফোনের রিচার্জ সহ কতগুলি দাবিতে ৮ই অক্টোবর বাগনান১ ব্লকের আশাকর্মীরা বিএমওএইচ এর কাছে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেয়।
এই দিন মিছিল করে বাগনান স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখায়। পরে আশাকর্মী ইউনিয়নের বাগনান১ ব্লকের সম্পাদিকা, রিনা ভট্টাচার্যের নেতৃত্বে প্রতিনিধিরা বি এম ও এইচ এর কাছে ডেপুটেশন দেয়।
স্বাস্থ্য অধিকর্তা পূজার বোনাস ও ফোনের রিচার্জ দ্রুত পাঠানোর ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। প্রসঙ্গত উল্লেখ্য, "পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন" (এ আই ইউ টি ইউ সি অনুমোদিত) রাজ্য কমিটির পক্ষ থেকে গত ১লা অক্টোবর এই দাবিগুলি সহ গুরুত্বপূর্ণ কতগুলি দাবিতে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিয়েছেন।

