বাবাই সূত্রধর,
দক্ষিণ দিনাজপুর;
গ্রামে চোলাই মদ বন্ধের দাবিতে প্রশাসনের কাছে ডেপুটেশন গ্রামের মহিলাদের।ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার কুষকারি এলাকার।
গ্রামের মহিলাদের অভিযোগ,গ্রামের কিছু অসাধু মদ ব্যবসায়ী রমরমিয়ে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন,কিছু দিন আগে ঘটনার প্রতিবাদ করার ওই অসাধু ব্যবসায়ীরা গ্রামের মহিলাদের উপর চড়াও হয়ে পড়েন।যার পরেই গ্রামে মদ বিক্রির প্রতিবাদ জানিয়ে আজ দুপুরে মহকুমা শাসক ও মহকুমা পুলিশ আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দেন গ্রামের মহিলারা।পাশাপাশি প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নেবার আবেদন জানিয়েছেন তারা।

