সুদীপ ঘোষ, ঝাড়গ্রাম
ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এলাকায় ভোরবেলা চেকপোস্ট থেকে একটি মোটরসাইকেল চুরি হয় । ঘটনাটি ঘটেছে গত ৩০/০৯/২০২১ তারিখে এবং সেই মোটর সাইকেলের মালিক ছিলেন আলমপুরের সবজি বিক্রেতা মহাদেব ঘোষ। মোটরসাইকেলটির মডেল ছিল প্লাস মডেল অ্যাড । এরপর মহাদেব ঘোষ গোপীবল্লভপুর থানায় তার মোটরসাইকেল হারিয়ে যাওয়ার অভিযোগ করেন।
তারপর থেকেই তদন্ত শুরু করেন থানার সাব ইন্সপেক্টর পার্থসারথি দে। থানা থেকে তিনি বিভিন্ন সিসিটিভি ফুটেজ চেক করেন এবং বেরোনোর সীমানায় নাকা চেকিং বসিয়ে দেওয়া হয় এর পাশাপাশি বিভিন্ন জায়গায় রেড করা হতে থাকে। এরপর গত ০৫/১০/২০২১তারিখ ভোরবেলা চেকপোস্ট থেকে একটু দূরে ওই চুরি হয়ে যাওয়া মোটরসাইকেলটি রাস্তায় ধারে থেকে উদ্ধার করেন তদন্তকারী অফিসার এসআই পার্থসারথি দে। তাদের অনুমান সম্ভবত অপরাধীরা মোটরসাইকেল নিয়ে চেকপোস্ট পিডিএফ পালিয়ে যেতে চেয়েছিল কিন্তু নাকা চেকিং চলছিল এবং তার পাশাপাশি পুলিশের কড়া নজরদারি ছিল ফলে তারা পালাতে পারেনি এবং মোটরসাইকেল ফেলে পালাতে বাধ্য হয় অপরাধীরা।তবে এদিকে অপরাধীর খোঁজ চালানোর চেষ্টা করছে পুলিশ। এই চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধার এক দৃষ্টান্তমূলক ঘটনা। এই এলাকার অভিযোগকারী মহাদেব ঘোষ পুলিশের এই কাজে সন্তোষ প্রকাশ করেছেন এবং তদন্তকারী অফিসার এসআই পার্থসারথি অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন।
