সংবাদদাতা, অন্ডাল :
অন্ডাল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল বস্ত্রদান অনুষ্ঠান । রবিবার জাতীয় সড়ক সংলগ্ন অন্ডাল মোড়ে দলীয় কার্যালয়ে অনুষ্ঠানটি হয় ।
উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি (পশ্চিম বর্ধমান) কৌশিক মন্ডল, দলের ব্লক সভাপতি কালবরণ মন্ডল, তপতী চট্টরাজ সহ অন্যরা ।
পুজোর প্রাক্কালে 400 জন দু:স্থ মহিলা কে সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয় নতুন কাপড় । কৌশিক বাবু জানান দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব । হাসিমুখে সবাই যাতে উৎসবে
শামিল হতে পারে তাই এই আয়োজন বলে জানান তিনি ।
অতিমাড়ির কথা মনে রেখে সাবধানতা ও স্বাস্থ্যবিধি মেনে সবাই যাতে পুজোতে অংশ নেয় সেই বার্তা দেন দলের ব্লক সভাপতি কালোবরন মন্ডল বলেন ।


