পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির দূর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ:-



      
কল্যাণ দত্ত : পূর্ব বর্ধমান 

মহালয়ায় পিতৃপক্ষের অবসান ঘটে দেবী পক্ষের সূচনা হয়ে গেছে।আর কয়েকদিন পরেই বা‌ঙালীর শ্রেষ্ঠ উৎসব দূর্গোৎসব।আর এই দূর্গা পূজায় বাঙালির সমস্ত পরিবারের লক্ষ্য থাকে- পরিবারের সদস্যদের জন‍্য নতুন বস্ত্রের সংস্থান করা।সকলের পক্ষে সম্ভব হয়ে ওঠেনা ইচ্ছা পূরণ করা।
     আর এই ইচ্ছা পূরণ করতে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা শাখার সদর শহর -২ চক্র আজ আজিরবাগান এলাকায় আয়োজন করেছিল- বস্ত্র বিতরণ অনুষ্ঠানের।এই অনুষ্ঠানে উক্ত এলাকার ৪৩০ জন মহিলার হাতে নতুন বস্ত্র কাপড় তুলে দেওয়া হল সংগঠনের পক্ষ থেকে।


 উক্ত অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক খোকন দাস মহাশয় ও জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি তথা মেমারীর বিধায়ক মধূসূদন ভট্টাচার্য মহাশয়ের উপস্থিত থাকার কথা ছিল- বিধায়ক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠান থাকায় তারা অনুপস্থিত ছিলেন এবং দূরাভাষে অনুষ্ঠানের সাফল‍্য কামনা করে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
     উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা স্থায়ী সমিতির সদস্য তথা সংগঠণের জেলা সহ সভাপতি বিশ্বনাথ রায়, সাধারণ সম্পাদক- সেখ আবু বক্কার, কোষাধ্যক্ষ- উজ্জ্বল মন্ডল, নেতৃত্ব-সুব্রত লাহা ,প্রাক্তন কাউন্সিলর - সমীর মুন্ডা প্রমূখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...