গ্রাহক বিক্ষোভের জেরে বন্ধ হয়ে গেল রেশন দোকান ।


সংবাদদাতা, অন্ডাল : 

গ্রাহকদের বিক্ষোভের জেরে আপাতত বন্ধ রইল রেশন দোকান । রবিবার ঘটনাটি ঘটে অন্ডাল ব্লক এর দক্ষিণখন্ড গ্রামে । সরকারি নিয়ম মানছেন না ডিলার, অভিযোগ গ্রাহকদের । অভিযোগ অস্বীকার অভিযুক্ত ডিলারের ।



রবিবার সকালে গ্রাহক বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়াল দক্ষিণখন্ড গ্রামের একটি রেশন দোকানে । "দুয়ারের রেশন" পাইলট প্রজেক্ট-এ অনিয়মের অভিযোগে ঘটনার সূত্রপাত বলে স্থানীয়রা জানান । গ্রাহক উদয় হাজরা, খোকন আকুড়িয়া-রা জানান আজ দক্ষিণখন্ড গ্রামে "দুয়ারে রেশন" প্রকল্পে ঘরে ঘরে রেশন সামগ্রী দেওয়ার কথা ছিল ডিলারের । কিন্তু রেশন ডিলার মহাদেব মুখার্জি জানিয়ে দেন রেশন সামগ্রি নিতে হবে দোকান থেকে, বাড়ি বাড়ি দেওয়া সম্ভব নয় । এতেই ক্ষোভ তৈরি হয় গ্রাহকদের মধ্যে বলে অভিযোগ । ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রেশন দোকানে ভিড় জমান গ্রাহকেরা । ডিলারের সাথে গ্রাহকদের বচসা বেঁধে যাওয়ায় এলাকায় উত্তেজনা ছড়ায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ । 



পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । দক্ষিণখন্ড গ্রামের বাসিন্দা তথা অন্ডাল পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ স্বপন হাজরা জানান দুয়ারে রেশন সরকারি প্রকল্প । এই প্রকল্পে গ্রাহকদের বাড়ি বাড়ি রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার কথা । কিন্তু এক্ষেত্রে ডিলার নিয়ম মানছে না বলে অভিযোগ স্বপন বাবুর । ঘটনার পেছনে ডিলারের অভিসন্ধি রয়েছে । 



তাই বিষয়টি বিডিও সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের জানানো হয়েছে বলে জানান স্বপন বাবু । অন্যদিকে অভিযুক্ত ডিলার মহাদেব মুখার্জি গ্রাহকদের সমস্ত অভিযোগ অস্বীকার করেন । বলেন অভিযোগ ভিত্তিহীন নিয়ম মেনে-ই রেশন দেওয়া হচ্ছে বলে জানান তিনি । 



শেষ পর্যন্ত খবরে জানা যায় প্রশাসনের হস্তক্ষেপে আপাতত মঙ্গলবার পর্যন্ত রেশন দোকানটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...