চুরির রহস্য ভেদ, পরশি জেলা থেকে ধৃত দুই দুষ্কৃতী



সংবাদদাতা, পাণ্ডবেশ্বর :

 দুর্গাপূজার নবমীর রাতে পাণ্ডবেশ্বর থানার কলেজ পাড়ায় চুরি হয়েছিল দুটি বাড়িতে । সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পড়শি জেলা থেকে পুলিশ গ্রেফতার করল দুই দুষ্কৃতী কে । রবিবার তাদের আদালতে পেশ করা হয় ।



14-ই অক্টোবর দুর্গাপূজার নবমীর রাতে পাণ্ডবেশ্বর থানার কলেজ পাড়ায় চুরি হয় দুটি তালা বন্ধ ঘরে । তালা দিয়ে বাড়ির লোকেরা গিয়েছিল পুজোমণ্ডপে । সেই সুযোগেই চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা । থানার ঢিলছোড়া দূরত্বে এই ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায় । ঘটনাস্থলে এসে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল পুলিশকে । এরপরই চুরির কিনারা করতে তৎপর হয় পুলিশ । শনিবার গভীর রাতে পড়শি জেলা বীরভূমের দুবরাজপুর থানার ইসলামপুর এলাকায় অভিযান চালায় পাণ্ডবেশ্বর থানার পুলিশের একটি দল । সাথে ছিলো দুবরাজপুর থানার পুলিশ ও ।



 অভিযানে ধরা পড়ে পালে খান ও শেখ সরজু নামে দুই দুষ্কৃতী । ধৃত-রা চুরির ঘটনায় জড়িত বলে দাবি পুলিশের । রবিবার ধৃতদের পেশ করা হয় দুর্গাপুর মহাকুমা আদালতে । জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর । এদের জেরা করে-ই সেদিনের চুরির ঘটনায় জড়িত বাকিদেরও সন্ধান মিলবে বলে দাবি পুলিশের ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...