বাইক ও সাইকেলের সংঘর্ষে জখম দুই আরোহী





মোটরবাইক ও সাইকেলের মধ্যে সংঘর্ষে আহত হলেন মোটর বাইক আরোহী ও সাইকেল আরোহী দুজনেই। সোমবার রাতে ঘটনাটি ঘটে কালিয়াচক থানার চৌরঙ্গী মুচিপাড়া এলাকায়। মোটরবাইক আরোহীর নাম সুজন মন্ডল (২৫)। তার বাড়ি কালিয়াচক থানার বেগুনটোলা এলাকায়। এদিকে সাইকেল আরোহীর নাম আতাউর রহমান (৫৫)। তার বাড়ি বৈষ্ণবনগর থানার ১৬ মাইল এলাকায়। জানা যায় সাইকেল-আরোহী কালিয়াচকে হাটে এসেছিলেন। হাট থেকে বাজার করে বাড়ি যাওয়ার পথেই কালিয়াচকের মুচি পাড়ার কাছে উল্টো দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে সংঘর্ষ হয়। তাতে আহত হয় সাইকেল-আরোহী ও মোটর বাইক আরোহী দুজনেই। স্থানীয় বাসিন্দারা তাদের দুজনকে উদ্ধার করে কালিয়াচক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে তাদের  শারীরিক অবস্থা অবনতি হওয়ায় চিকিৎসক তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বর্তমানে তারা দুজনেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...