গান্ধীর জন্ম জয়ন্তীতে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনে সাংসদ মৌসম নুর।
মালদা:- মহাত্মা গান্ধীর ১৫২ তম জন্ম জয়ন্তী উপলক্ষে নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করল টিপাজানি মৃণাল কান্তি স্মৃতি সংঘ।
শনিবার সকালে ফুটবলে কিক করে নকআউট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ মৌসম নুর।
এছাড়া উপস্থিত ছিলেন, মালদা জেলা পরিষদ সদস্য স্বপন মিশ্র, কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান প্রসেনজিৎ দাস, ক্লাব সভাপতি রাজেশ পাল, সম্পাদক সৌভিক দাস সহ অন্যান্য অতিথিরা।
এদিন সকালে ইংরেজবাজার ব্লকের কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের নেতাজি ময়দানে খেলার আয়োজন করা হয়।
মালদা, কলকাতা, শিলিগুড়ি, বীরভূম, গঙ্গারামপুর, কৃষ্ণনগর, বিধান নগর, রায়গঞ্জ, রাজ্যের বিভিন্ন জেলার এই আটটি দল নকআউট ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে।
এক দিবসীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট দেখতে ভিড় জমিয়েছিলেন দূর-দূরান্ত থেকে আসা ক্রীড়া প্রেমিকা। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শুরু হয় "মৃণাল মেমোরিয়াল কাপ" নকআউট ফুটবল টুর্নামেন্ট।

