চোর সন্দেহে স্কুল শিক্ষকে মারধরের অভিযোগ ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন কাউন্সিলর এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার ৩নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী এলাকায়। ঘটনায় অভিযোগ দায়ের ইংরেজবাজার থানায়। ঘ যদিও তৃণমূলের দাবি অভিযুক্ত দলের কেউ নয়।
পুলিশ সুত্রে জানা গিয়েছে আহতর নাম সুদীপ টুডু। সে হব্বিপুর থানার মানিকোড়া স্কুলের শিক্ষক। ওই স্কুল শিক্ষক বলেন,রবিবার মালঞ্চপল্লী এলাকায় আত্মীয় বাড়িতে এসেছিলেন। সেই সময় ৩নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার তথা ওয়ার্ড কো-অডিনেটর পরিতোষ চৌধুরীর বাড়িতে একজন সাইকেল চুরি করে পালাচ্ছিল। সেই সময় ওই পথ ধরে তিনি যাচ্ছিলেন। অভিযোগ সেই সময় পরিতোষ চৌধুরির উপস্থিতিতে তার দলবল ওই শিক্ষকে বেধড়ক মারধর শুরু করে। ঘটনার খবর পেয়ে সুদীপের আত্মীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে। তার মাথায় ও শরীরের একাধীক জায়গায় আঘাত লাগে। ঘটনায় অহত শিক্ষকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিনি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা পরিতোষ চৌধুরীর নামে ইংরজবাজার থানায় অভিযোগ দায়ের করেছে আহত শিক্ষক।
তৃণমূল নেতা পরিতোষ চৌধুরী জানান,মারধরের ঘটনা কাম্য নয়। যে ঘটনা ঘটেছে তার জন্য আমি দুঃখিত অনুতপ্ত।