অসমে পুলিশের গুলিতে নিহতের প্রতিবাদে মানববন্ধন জামাআত-এসআইও’র




অসমে পুলিশের গুলিতে দুই ব্যক্তির মৃত্যু ঘিরে প্রতিবাদে হচ্ছে দেশের নানা প্রান্তে। হাওড়ার পাঁচলার রানিহাটীতে জামাআত-এসআইও’র মানব বন্ধনের আয়োজন করা হয়। এদিন বিকেল পাঁচটার সময় রানিহাটীতে ব্যাপক এলাকাজুড়ে বিক্ষোভ-কর্মসূচি করে ছাত্র সংগঠন এসআইও, জামাআতে ইসলামী হিন্দ, ছাত্রী সংগঠন জিআইও সহ বিভিন্ন সংগঠন।
 


এদিনের প্রতিবাদ কর্মসূচিতে দুই শতাধিক  নারী-পুরুষ, যুবক-যুবতী, ছাত্র-ছাত্রী যোগ দিয়েছিলেন। উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দ হাওড়া জেলা যুব শাখার কনভেনর আরিফুল রহমান, জেলা দায়িত্বশীল মফিজুল সেখ, জামাআতে আঞ্চলিক দায়িত্বশীল আব্দুর রহিম, তেীফিকুল ইসলাম, এস আই ও ব্লক দায়িত্বশীল ইয়াকিন রহমান,  রাকিব এবং  জি আই ও ব্লক দায়িত্বশীল আনিকা খাতুন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...