কচ্ছপ উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিল পরিবেশ কর্মী,



সম্প্র তি হাওড়া জেলার উদয়নারায়নপুর থানার বিস্তীর্ণ এলাকা ভয়াবহ বন্যা কবলিত হয়েছিল। বন্যার কারণে একটি বিশাল মাপের কচ্ছপ  তার বাসস্থান পরিবর্তন করতে বাধ্য হয়।


 ফলত কচ্ছপটি তার বাসস্থান ছেড়ে রাস্তায় উঠে আসে। 4 কেজি 700 গ্রাম ওজনের কচ্ছপটি  চকগড়া গ্রামের বাপ্পা দত্ত নামে একটি ছেলের  নজরে আসে ও  তৎক্ষণাৎ সে কচ্ছপ টিকে তার বাড়িতে নিয়ে এসে রাখেন । এরপরই সে পরিবেশ কর্মী ও শিক্ষক  স্বপন কুমার চেটেল ও কুমার কৃষ্ণ মুখার্জী মহাশয় দ্বয়কে ফোনের মাধ্যমে খবর টি জানায় । 



শিক্ষক ও পরিবেশকর্মী দুজনে মিলে  বন্যপ্রাণ রক্ষার তাগিদে কচ্ছপটিকে হাওড়া জেলার আমতা থানার অন্তর্গত মান্দারিয়া বনদপ্তর-এর কর্মী রণজিৎ পাত্র র  হাতে তুলে দিয়ে আসে। উভয় পরিবেশ কর্মী জানান জন্য প্রাণ রক্ষার কাজে তাদের মত যেন সকল মানুষ এগিয়ে আসেন ও  যেন বাস্তুতন্ত্র রক্ষা পায় ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...