হোটেলে মধুচক্রের অভিযোগ, বিক্ষোভ স্থানীয়দের


সংবাদদাতা অন্ডাল :-  

অন্ডাল মোড়ের  ট্রাফিক থানার বিপরীতে একটি হোটেলে নাবালক নাবালিকা দের বেআইনিভাবে রুম ভাড়া মধুচক্র চালানোর অভিযোগে মঙ্গলবার স্থানীয়রা হোটেলের বাইরে বিক্ষোভ  দেখায় ।  



স্থানীয় বাসিন্দা জয়ন্ত ঘোষ জানান, এই হোটেলে প্রতিদিন কম বয়সী ছেলে-মেয়েরা আসে, তাদের কোনো পরিচয় পত্র ছাড়াই হোটেলে ভাড়ায় রুম দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন বয়সী পুরুষ, মহিলাদের আনাগোনা রয়েছে হোটেলটিতে ।  তিনি বলেন, আশেপাশে আবাসিক জায়গা রয়েছে যেখানে সামাজিক ও সম্মানিত পরিবারের বসবাস । এমন অনৈতিক কাজের কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।  হোটেলটি অন্ডাল ট্রাফিক থানার মূল ফটকের ঠিক উল্টোদিকে, তা সত্ত্বেও এখানে প্রকাশ্যে বেআইনি কাজ চলছে।  পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় এ ধরনের ব্যবসায় জড়িতরা উৎসাহিত হচ্ছে অভিযোগ স্থানীয়দের । হোটেলের কর্মচারী সানি চৌধুরী  অভিযোগ স্বীকার করেছেন ।  তিনি বলেন কোনও  দম্পতিকে  হোটেলে রুম দেওয়ার আগে তাদের পরিচয় পত্রের ফটোকপি জমা নেওয়া হয় ।



  অভিযোগ এড়াতে তিনি আরও বলেন, শুধুমাত্র বিবাহিত দম্পতিদের হোটেলের রুম ভাড়া দেওয়া হয় । অল্প বয়সী ছেলেমেয়েদের হোটেলের রুম ভাড়া দেয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন ।  হট্টগোলের খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হোটেল কর্মচারীকে আটক করে থানায় নিয়ে  যায়।
স্থানীয়রা জানান এই হোটেলটির মালিক রানীগঞ্জের এক ব্যক্তি । যার রানীগঞ্জ ও এর আশেপাশে আরও কয়েকটি হোটেল রয়েছে ।  মালিকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এই হোটেলের সাথে তার চুক্তির মেয়াদ দুই বছর আগে শেষ হয়ে গেছে । বর্তমানে হোটেলটির সাথে তার কোন সম্পর্ক নেই । অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান অন্ডাল থানার এক আধিকারিক । এলাকায় আর কোন হোটেলে এই ধরনের অনৈতিক কাজ চলছে কিনা তাও তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...