পুজোর আগে বস্ত্র বিতরণ ও অঙ্কন প্রতিযোগিতা




নিজস্ব সংবাদদাতা, হাওড়া:  


শারদীয়ার উৎসব এখন আমাদের একেবারে দোরগোড়ায়।  তবে এ বছর পুজোয় কোথায় যেন একটা পিছুটান  !   কোথায় যেন একটা চেনা আতঙ্ক কাজ করছে ! আর সেটা হচ্ছে করোনা  মহামারী।  যার জন্য অনেক যুবক যুবতী বেকার হয়ে গিয়েছন।


 অনেক পরিবারে এখনও পুজোর নতুন জামাকাপড় হয়নি । অনেক পরিবারেই  এখন অন্ধকারের মধ্যে আলোর উঁকিঝুঁকি ! 

এবার সেইরকম  মানুষের   পাশে এসে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংগঠন শুভাকাঙ্খী।  পাশাপাশি পুজোর আগে তাঁরা শিশুদের সাংস্কৃতিক জগতে উৎসাহ দানের জন্য অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করেছিল। মোটকথা সম্প্রতি হাওড়ায়  অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে    ফুটে উঠেছিল একমুঠো স্বচ্ছ স্নেহের বাতাবরণ।  


 শুভাকাঙ্খী সদস্যরা প্রথম শ্রেণী থেকে  থেকে  অষ্টম  শ্রেণি পর্যন্ত একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিল। তার পাশাপাশি  ১০০ জন ভাই-বোনেদের এবং ১০০ জন মায়েদের বস্ত্র বিতরণের একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল হাওড়ায়। 


সেখানে উপস্থিত ছিলেন হাওড়ার ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ, 
-আইএফএর সহ-সভাপতি শ্রদ্ধেয় শ্যামল মিত্র,  
সত্যমালতী স্বাস্থ্যসেবা থেকে অমিতাভ সরকার এবং  চিকিৎসক  রাজেশ কুমার রজক। এছাড়াও আরো বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। 
 সমগ্র অতিথিদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি হয়ে উঠেছিল প্রাণবন্ত।  
 
 
 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...