সুবল গোপ,চোপড়া,উত্তর দিনাজপুর:-
রাতের অন্ধকারে একটি যাত্রীবাহী ছোট গাড়ির তিনটি চাকা খুলে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো চোপড়ার কাঁচাকালিতে।
উল্লেখ্য ইসলামপুর দেবিঝোড়া ভায়া কাঁচাকালী রুটের মায়ের আশীর্বাদ নামের WB 59 9940 নাম্বার এর একটি সাভারি গাড়ি প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায়ও চালকের বাড়ির কাছে কাচাকালি বাজারে রাখা ছিল ।এরপর রাত দেড়টা নাগাদ চালকের ভাজতা গাড়িটি দেখতে উঠলে মোবাইলের আলোতে গাড়ির কাছে একটি লোক দেখতে পায়।
এরপর চালক লোকজন নিয়ে গাড়ির কাছে গিয়ে দেখে তার গাড়ির সামনের দুটি চাকা এবং ছাদের উপর রাখা আরও একটি চাকা সহ মোট তিনটি চাকা চোরেরা নিয়ে পালিয়েছে। গাড়ির চালক নাসিম আলী জানান, তিনি দুই বছর ধরে দেবীঝোড়া ইসলামপুর ভায়া কাঁচাকালী রুটে ওই গাড়িটি চালান। এবং সারাদিন গাড়িটি চালানোর পর রাত্রে কাঁচাকালী বাজারে রাখেন।গত রাত্রে তার গাড়ির তিনটি চাকা চুরি হওয়াতে তিনি হতবাক হয়েছেন। গাড়ি চালিয়ে যা মজুরি পান, সেই উপার্জন দিয়েই তার সংসার চলে। গাড়ি বন্ধ হলে সে চলবে কি করে ? নাসিম বাবুর আরও অভিযোগ,কাঁচাকালীতে চুরির জন্য লোটো খেলাকেও তিনি দায়ী করেন। কারন প্রতিদিন লোটো খেলায় বহু মানুষ অনেক টাকা হেরে যাচ্ছে। যার কারণে চুরির ঘটনা বেরেই চলেছে।কাঁচাকালী ব্যবসায়ী সমিতির সদস্য তথা ব্যবসায়ী সুধীর সাহা জানান, একটা যাত্রী বাহী গাড়ির চাকা চুরির ঘটনা খুবই আশ্চর্যজনক এবং দুঃখ জনক। তিনি প্রশাসনের নিকট আবেদন রাখেন ,আগামীতে যাতে এই ধরণের চুরি না হয় ,তার সু ব্যবস্থা করা হোক। গাড়ি থেকে চাকা চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ।