বৈষম্যের অভিযোগে বালি বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ।



সংবাদদাতা, অন্ডাল :- 

বৈধ সব ট্রাক-এ বালি তোলার অনুমতি দিতে হবে এই দাবিতে বৃহস্পতিবার অন্ডাল থানার সিএল জামবাদ বাসস্ট্যান্ডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা । চলে সকাল 9 টা থেকে 12 টা পর্যন্ত ।


অবৈধ বালির কারবার রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন । পশ্চিম বর্ধমান জেলাজুড়ে বন্ধ রয়েছে সরকারি অনুমতি ছাড়া বালি তোলার কাজ  । বিক্ষোভকারীরা জানান, প্রশাসনিক নির্দেশে এতদিন বালি তোলার টেন্ডার বন্ধ ছিল । সম্প্রতি নতুন করে টেন্ডার হয়েছে । নির্দেশিকায় জানানো হয়েছে বালি সরবরাহ করা যাবে শুধুমাত্র নির্বাচিত ট্রাকে ও লরিতে ।  


বিভাগীয় কর্মকর্তা মজুদ বলি ওঠানোর টেন্ডার এর  ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করছেন বলে দাবী বিক্ষোভ কারী ট্রাক ওনার্স এসোসিয়েশনের । বিক্ষোভকারী বিবেক মন্ডল ও শুভেন্দু দত্ত জানান,পান্ডবেশ্বরের ভূমি রাজস্ব দপ্তর পাণ্ডবেশ্বর এলাকায় মজুদ বালি তোলার অনুমতি দিলেও অন্ডাল ব্লকের জামবাদ এলাকায় মজুদ বালি তুলে সরবরাহ করার অনুমতি দেওয়া হয়নি এখনো ।

 সেই কারণেই এদিনের বিক্ষোভ বলে জানান ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্য-রা । তারা জানান সব ট্রাকে বালি উত্তোলনের অনুমতি দেওয়া হোক, অন্যথায় বালি বোঝাই কোনো ট্রাক চলতে দেওয়া হবে না । 


খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ । বেলা বারোটা নাগাদ পুলিশের মধ্যস্থতায় উঠে অবরোধ ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...