সংবাদদাতা, অন্ডাল :
দুর্গাপূজো শেষে বিজয়ার শুভেচ্ছা জানানোর পালা । কালীপুজো পর্যন্ত এই পরম্পরা চলে, সাথে মিষ্টিমুখ ও । জনসংযোগ বাড়াতে এবার বাড়ি বাড়ি গিয়ে বিজয়ার শুভেচ্ছা জানানোর কর্মসূচি নিয়েছে অন্ডাল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস ।
মঙ্গলবার কর্মসূচির সূচনা হলো উখড়া পঞ্চায়েত এলাকায় । উপস্থিত ছিলেন সংগঠনের ব্লক সভানেত্রী সুজাতা বসু সরকার, মন্টি ব্যানার্জি সহ সংগঠনের স্থানীয় সদস্যারা ।
বিভিন্ন পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে সংগঠনের পক্ষ থেকে বাড়ির মহিলাদের সিঁদুর পরিয়ে দেওয়া হয় । সেই সাথে করানো হয় মিষ্টিমুখ । সংগঠনের এই কর্মসূচিতে অভিভূত এলাকার মহিলারাও ।
প্রতিদিন অন্ডাল ব্লক এর বিভিন্ন পঞ্চায়েত এলাকায় কালীপুজোর আগে পর্যন্ত লাগাতার এই কর্মসূচি চলবে বলে জানান সুজাতা বসু সরকার ।


