বন্যার্ত শিশু কিশোরদের হাতে ত্রাণ বিতরণ করল কিশোর সংগঠন কমসোমল*




১০ ই অক্টোবর, রবিবার, তমলুক

গত কয়েক দিন প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুর জেলার বিস্তৃর্ণ এলাকা জুড়ে জলমগ্ন। শহীদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক ১ অঞ্চলের নোনাকুড়ি এলাকায় ভগৎ সিং ভবনে ঐ অঞ্চলের ৫০ জন ছাত্রছাত্রী শিশু কিশোরদের হাতে ত্রাণ বিতরণ করলো এস ইউ সি আই (সি) দলের কিশোর সংগঠন কমসোমল। প্রত্যেকের জন্য টিফিনের ব্যবস্থা করা হয়।


এই ত্রাণ শিবিরে উপস্থিত থেকে ত্রাণ তুলে দেন দলের নোনাকুড়ি লোকাল কমিটির সম্পাদক প্রদীপ দাস, কমসোমল এর প্রাক্তন রাজ্য ইনচার্জ অরুন জানা,জেলার যুগ্ম ইনচার্জ সুদর্শন মান্না সহ অন্যান্য সদস্যরা। বিভিন্ন এলাকার মানুষদের সহযোগিতায় এই ত্রাণ শিবির সফল হয়।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...