সংবাদদাতা, অন্ডাল :
আসানসোল- দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর "নমন"- প্রকল্পে দুর্গাপূজা উপলক্ষে দু:স্থদের দেওয়া হলো নতুন বস্ত্র । উখড়া এলাকায় মঙ্গলবার দুর্গাপুজোর মহাসপ্তমীর দিন বেশ কয়েকজনের হাতে নতুন বস্ত্র গুলি তুলে দেন উখড়া পুলিশ আউট পোষ্টের আই,সি নাসরিন সুলতানা ।
উল্লেখ্য আসানসোল- দুর্গাপুর কমিশনারেট এলাকায় যে সমস্ত অসহায় ও দু:স্থ মানুষজন রয়েছেন তাদের জন্যই বছরখানেক আগে "নমন"- প্রকল্পটি চালু করেন পুলিশ আধিকারিকরা ।
অসহায় দু:স্থ মানুষেরা যাতে নিজেদের একা, অসহায় না ভাবেন সেই জন্যই এই প্রকল্প বলে জানান কমিশনারেটের এক আধিকারিক ।


