খাদীজাতুল কুবরা গালর্স মিশনে বিশ্বনবী দিবস উৎযাপন




নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ 

, মঙ্গলবার হাওড়া জেলার বাগনান থানার পশ্চিম বাইনানে অবস্থিত খাদীজাতুল কুবরা গালর্স মিশনের আয়োজনে বিশ্বনবী দিবস উৎযাপন করা হয়। পবিত্র কোরআন পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।সুললিত কণ্ঠে পবিত্র কোরআন পাঠ করে নুরুন নেশা। 



অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মিশনের সাধারণ সম্পাদক ওয়াহীদুদ্দীন মাহবুব মুল্লা। তিনি  বক্তব্যে বলেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাঃ এর জীবন আদর্শ আরও বেশি বেশি করে মানুষের কাছে তুলে ধরতে হবে। 

সেই সঙ্গে আমাদের জীবনেও বাস্তবায়িত কবার শপথ নিতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও লেখক সেখ নুরুল হুদা। বক্তব্যে তিনি একটি        স্বরচিত কবিতাও পাঠ করেন। 



এছাড়া বক্তব্য রাখেন হাল্যান হাই স্কুলের শিক্ষক হাবিবুর রহমান, মিশনের একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান সেখ সিরাজুল ইসলাম, মিশনের কোষাধ্যক্ষ মাসুদ রহমান মল্লিক প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও মিশনের সহ সাধারণ সম্পাদক বাউজুল হোসেন সাহেব। 



এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশনের ভাইস চেয়ারম্যান ফরিদউদ্দিন মাসউদ মুল্লা, মিশনের ট্রাস্টি বোর্ডের সদস্য আমির আলি মল্লিক, সেখ আব্দুর রসিদ প্রমুখ। 



সব শেষে মানব জাতির কল্যাণ কামনা করে দোয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। দোয়া করেন মিশনের চেয়ারম্যান জনাব হায়াতুল হাসান সাহেব। সমগ্র অনুষ্ঠানের সুচারু রূপে সঞ্চালনা করে এলিজা আইনিন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...