নব বারাকপুরের প্রতিষ্ঠাতা হরিপদ বিশ্বাসের ১২২তম জন্মদিন পালন



 নব বারাকপুর :

নব বারাকপুরের প্রতিষ্ঠাতা রূপকার প্রাণপুরুষ কর্মবীর হরিপদ বিশ্বাসের ১২২তম জন্মদিন যথাযোগ্য মর্যাদা সহকারে পালিত হয় মঙ্গলবার সকালে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়ে।মঙ্গলবার সকালে নব  বারাকপুর শহরে তার নামঙ্কিত পাঁচটি আবক্ষ মর্মর মূর্তিতে এবং সার্বজনীন কালি মন্দিরে এবং বিশ্বাস পরিবারের বাস ভবনে প্রতিচ্ছবিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান হয় এদিন ।



উল্লেখ্য খুলনা জেলার দৌলতপুর সাব ডিভিশনের ব্যারাকপুর গ্রামে জন্মগ্রহণ করেন হরিপদ বিশ্বাস। ১৯০০সালের ১৮অক্টোবর।১৩০৬ বঙ্গাব্দের ১ কার্তিক। ব্যারাকপুর গ্রাম থেকে নব বারাকপুরের নাম পত্তন হয়। বহু স্কুল কলেজ ক্লাব শিক্ষা প্রতিষ্ঠান ব্যঙ্ক পৌরসভা স্থাপন করেছেন। হরিপদ বিশ্বাসের সুযোগ্য কনিষ্ঠ পুএ দীপক কুমার বিশ্বাস জানান প্রতি বছরের মতো এবছর ও হরিপদ বিশ্বাসের ১২২ তম জন্মদিন উপলক্ষে তার নামাঙ্কিত পাঁচটি মর্মর মূর্তিতে এবং বিশ্বাস পরিবার ভবনে ওমালা দিয়ে শ্রদ্ধা জানান হয় ।উল্লেখ্য ১৯৬৫ সনের ১৬ আগষ্ট ১৬ টি ওয়ার্ড নিয়ে নববারাকপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এটাই ছিল পশ্চিম বঙ্গের উদ্বাস্তু কলোনিগুলির মধ্যে প্রথম পৌরসভা।



 নববারাকপুর সমবায় হোমসের অনুক্রম ছিল এই পৌরসভা। সে জন্য স্বাভাবিক ও সঙ্গত কারণেই সমিতির সভাপতি হরিপদ বিশ্বাস এবং সহকারী সভাপতি সুধীরচন্দ্র সান্যাল যথাক্রমে প্রথম পৌরসভার পৌর প্রধান ও উপ পৌর প্রধান নির্বাচিত হন। প্রতিটি স্কুল কলেজের গঠন পর্বে সম্পাদক ছিলেন হরিপদ বাবু।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...