সংবাদদাতা, পান্ডবেশ্বর :-
খনি সংস্থা ইসিএলে কর্মরত বেসরকারি শ্রমিক ও ঠিকা কর্মীদের অবিলম্বে বোনাস ও এলাকার রাস্তাঘাট মেরামতের দাবিতে পাণ্ডবেশ্বরে এরিয়ার ডালুরবাধ খোলামুখ খনি-তে বিক্ষোভ দেখালো স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা ।
মঙ্গলবার সকাল থেকে পাণ্ডবেশ্বরের ডালুরবাধ খোলামুখ খনির পরিবহন সহ খনির সমস্ত কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা।
ডালুরবাধ খোলামুখ খনিতে যেসব বেসরকারি শ্রমিক রয়েছে তাদের পুজোর আগে বোনাস দিতে হবে। এছাড়াও পাণ্ডবেশ্বরের কেন্দ্রা অঞ্চল এলাকায় জলের সমস্যা ও খারাপ রাস্তা মেরামতের কাজ অবিলম্বে শুরু না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন স্থানীয় তৃণমূল নেতা সন্তোষ পাসোয়ান । ঘটনার জেরে মঙ্গলবার সকাল 10 টা থেকে ৩ ঘন্টা খনির কাজ বন্ধ থাকে । পরে ইসিএল কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় তৃণমূল কংগ্রেস কর্মীরা ।
