বাংলাদেশে ইসকন মন্দিরের উপর হামলার প্রতিবাদ,

মালদাঃ-
সম্প্রতি বাংলাদেশে ইসকন মন্দিরের উপর হামলার প্রতিবাদে ও সন্ন্যাসী হত্যার প্রতিবাদে সারা দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে ।তারই সাথে  আজ মালদা জেলা বামনগোলা ব্লকের পাকুয়াহাট হিন্দু সমাজ তরফে এক প্রতিবাদ ও ধিক্কার কর্মসূচি হয়ে গেল। 


 এদিন  বিকেলে পাকুয়াহাট গরুহাট থেকে এক মিছিল বের হয় কয়েক কিলোমিটার পায়ে হেঁটে মিছিল করে এই নির্মম অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাই প্রায় কয়েক শ ভক্ত। 



এদিনের এই কর্মসূচিতে অসংখ্য হিন্দু সমাজএ ভক্ত প্রতিবাদ কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশ সরকারের কাছে আবেদন অতি শীঘ্রই যাতে এই সমস্যা সমাধানের দিকে এগোই এবং এই নির্মম হত্যাকারীর যাতে যথাযথ শাস্তি হয় এমনই দাবি রেখেছেন ঐ সংগঠনের সদস্যরা। এদিনের এই কর্মসূচিতে প্রতিবাদ মিছিল করে শেষে পাকুয়াহাট বাসস্ট্যান্ডে কিছুক্ষণ প্রতিবাদ জানায় বামনগোলা হিন্দু সমাজ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...